সব
facebook apsnews24.com
কিশোরগঞ্জে বিচারকের খাস কামরা থেকে চুরি - APSNews24.Com

কিশোরগঞ্জে বিচারকের খাস কামরা থেকে চুরি

কিশোরগঞ্জে বিচারকের খাস কামরা থেকে চুরি

নিজস্ব এজলাসে বসে বিচারকাজ পরিচালনা করার সময় এবার খাসকামরা থেকে বিচারকেরই ভ্যানিটি ব্যাগ চুরি হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কিশোরগঞ্জের জজকোর্টে তাড়াইল উপজেলার দায়িত্বপালনকারী সহকারী জজ উম্মে হাবিবা লাইজুর খাসকামরায় এ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বেঞ্চ সহকারী মো. মজিবুর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার তাড়াইল উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী জজ আদালতের বিচারক উম্মে হাবিবা লাইজু খাস কামরায় তার ব্যাগটি রেখে দুপুর ১২টা ৪০ মিনিটে এজলাসে বসে বিচারকাজ পরিচালনা করেন। বিচারকাজ শেষে দুপুর ২টায় তিনি এজলাস থেকে নেমে খাসকামরায় যান। এ সময় তিনি তার ব্যাগটি না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু ব্যাগটি আর না পেয়ে চুরি হয়ে গেছে বলে বুঝতে পারেন।

ব্যাগটিতে বিচারক উম্মে হাবিবা লাইজুর জাতীয় পরিচয়পত্র, পেনড্রাইভ, সোনালী ব্যাংকের ভিসা কার্ড, নগদ তিন হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

এ ব্যাপারে রাত ৮টার দিকে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, এ ঘটনায় মামলার পর চোর শনাক্ত এবং চুরি যাওয়া ব্যাগটি উদ্ধারে পুলিশি অভিযান চলছে।

আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার, সাহিত্য ও মতামত পাতায় ।আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।

  • 139
    Shares

আপনার মতামত লিখুন :

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ