আব্দুম মুনিব, কুষ্টিয়া: কুষ্টিয়ায় বোরো মৌসুমে সরকারের চাল সংগ্রহ অভিযানের লক্ষমাত্রা পূর্ণ হয়নি। চালকল মালিকদের অসহযোগিতার কারণে এমনটি হয়েছে। খাদ্য বিভাগের চুক্তি করেও এ মৌসুমে সরকারি গুদামে চাল সরবরাহ করেনি অনেক চালকল মালিক। এ কারণে জেলার ২৬১ চালকলকে কালো ভুক্তি করা হচ্ছে। পাশাপাশি এসব মিলের জামানত বাজেয়াপ্ত, প্রনোদনা বাতিল ও আগামী দুই মৌসুম চাল সরবরাহ থেকে চুক্তির বাইরে রাখার মত পদক্ষেপ গ্রহণ করছে খাদ্য বিভাগ।
জেলায় চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ৩৬ টাকা দরে ৩৪ হাজার মেট্রিক টন মোটা চাল কেনার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। সেখানে সময় বাড়িয়েও সংগ্রহ হয়েছে ২২ হাজার মেট্রিক টনের কিছূ বেশি।
আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার, সাহিত্য ও মতামত পাতায় ।আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।
জানা গেছে, জেলায় অটো ও হাসকিং মিলিয়ে চালকল রয়েছে ৫৩৫টি। এর মধ্যে অটো চালকলের সংখ্যা ৪৯টি। আপদকালিন মজুদের লক্ষ্যে চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে এসব চালকল থেকে চাল কেনার চুক্তি করে স্থানীয় খাদ্য বিভাগ। তবে চুক্তিভঙ্গ করে এবার ২৫৮টি হাসকিং (ম্যানুয়াল) ও ৩টি অটো রাইস মিল এবার এক ছটাক চালও সরবরাহ করেনি। ১২টি মিল আশিংক সরবরাহ করেছে। তবে ২৬৫টি চালকল পুরো চাল সরবরাহ করেছে। জেলা খাদ্য অফিস সুত্র জানিয়েছে, লক্ষমাত্রার ৩৪ হাজার মেট্রিক টনের বিপরিতে সংগ্রহ হয়েছে ২২ হাজার মেট্রিক টনের সামান্য কিছু বেশি সংগ্রহ হয়েছে।
এদিকে, চুক্তি করেও চাল না দেওয়ার অভিযোগে জেলার ২৬১ চালকলকে কালো তালিকাভুক্ত করেছে খাদ্র বিভাগ। পাশাপাশি এসব মিলের জামানত বাজেয়াপ্ত, প্রনোদণা বাতিল ও আগামী দুই মৌসুম চাল সরবরাহ থেকে চুক্তির বাইরে রাখার মত পদক্ষেপ গ্রহণ করছে খাদ্য বিভাগ।
বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিকদের কেন্দ্রীয় সংগঠনের সভাপতি আব্দুর রশিদ বলেন,‘ বোরো যারা লোকসানে চাল দিয়েছে তাদেরকে আগামীতে বাড়তি সুবিধা দিতে হবে। কারণ যারা লাভের সময় চাল দিবে আর লোকসানের সময় দেবে না তাদের বিষয়ে কি পদক্ষেপ নেবে তা সরকারের বিষয়। জেলা খাদ্য কর্মকর্তা তাহসিনুল হক বলেন, ‘ যারা চুক্তি করেও চাল দেয়নি তাদের তালিকা করা হয়েছে। কি কারনে চাল দিতে পারেনি তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী এসব মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


