মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,গাইবান্ধা থেকেঃ সুন্দরগঞ্জে পরকিয়া সম্পর্ক করে প্রেমিকাকে বিয়ে করে যৌতুক না পাওয়ায় মারধর করে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,দীর্ঘদিন আগে উপজেলার দক্ষিণ মরুয়াদহ (সোনাইলের পাড়)গ্রামের ছামছুল হকের কন্যা ছামছুন্নাহার বেগম(৩৮) এর সাথে একই গ্রামের জনৈক মজিবর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে ১২ ও ১৬ বছরের ২টি ছেলে সন্তান নিয়ে পরম সুখেই দিন কাটছিল ছামছুন্নাহার বেগমের। এরই মধ্যে পার্শ্ববতী খাঁটিয়ামারি গ্রামের আব্দুল জলিলের ছেলে নুরুল হক (২৭) ছামছুন্নাহার বেগম(৩৮) কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নুরুল হক।
এরই মধ্যে গত ০৬/০৬/২০২০ইং তারিখে ছামছুন্নাহারকে নুরুল হক গাইবান্ধায় তার আত্নীয়ের বাড়িতে নিয়ে গিয়ে প্রথম স্বামী মজিবর রহমানকে ডিভোর্স দিতে বাধ্য করে। পরে ৫ লক্ষ টাকা ধার্য্য করে নুরুল হক ছামছুন্নাহার কে বিয়ে করে তার বাবার বাড়িতে রেখে যায়। পরবর্তীতে নিয়ে যাবার কথা থাকলেও না নিয়ে যাওয়ায় ১৯/০৯/২০২০ইং তারিখে ছামছুন্নাহার নুরুলের বাড়ি গিয়ে ওঠে। এসময় নুরুল হক তাকে ৩ লক্ষ টাকা নিয়ে আসতে বলে। সে দাবীকৃত যৌতুক নিয়ে আসতে অস্বীকার করায় নুরুল হক ও তার ভাই নুরুন্নবী মিয়া(৩৫) ছামছুন্নাহার কে এলোপাতাড়ি ভাবে মারপিট করে।পাশাপাশি তাড়িয়ে দেয়ার সময় তারা বলে টাকা নিয়ে না আসলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওসি আব্দুল্লাহেল জামান বলেন,আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


