সব
facebook apsnews24.com
কলারোয়া থানার ওসি মুনীর-উল-গীয়াসের বিদায় সংবর্ধনা - APSNews24.Com

কলারোয়া থানার ওসি মুনীর-উল-গীয়াসের বিদায় সংবর্ধনা

কলারোয়া থানার ওসি মুনীর-উল-গীয়াসের বিদায় সংবর্ধনা

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি: কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের বিদায় সংবর্ধনা মঙ্গলবার বিকেলে কলারোয়া থানা চত্বরে
অনুষ্ঠিত হয়েছে। ১ বছর ৪মাস দায়িত্ব পালন করার পর তাঁকে চট্রগ্রাম
রেঞ্জে বদলি করা হয়েছে বলে জানা গেছে। কলারোয়া থানায় দায়িত্ব পালনকালে
তিনি উপজেলার আইন-শৃঙ্খলার দারুণ উন্নয়ন সাধন করতে সক্ষম হন। পুলিশ
বিভাগের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে তাঁকে বদলি করা হয়েছে বলে বিদায়ী
ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান। তাঁর তত্তাবধানে কলারোয়া থানা চত্বরে
একটি সুদৃশ্য দ্বিতল মসজিদ নির্মাণ করা হয়। কলারোয়ার সকল পর্যায়ের মানুষ
অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানভরে তাঁকে বিদায় সংবর্ধনা জানান।

কলারোয়া থানা আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আবেগময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন. বিশিষ্ট লেখক ও কলামিস্ট প্রফেসর আবু নসর। থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ
অনুষ্ঠানে বিদায়ী ওসি শেখ মুনীর-উল-গীয়াসের সম্মানে মানপত্র পাঠ করেন
থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও
বক্তব্য দেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল,
থানার এসআই ইস্রাফিল হোসেন, এএসআই আসাবুর রহমান, শিক্ষক হূমায়ুন কবীর,
সাংবাদিক আব্দুর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,আতাউর রহমান,
প্রভাষক আরিফ মাহমুদ, আসাদুজ্জামান আসাদ, মোজাহিদুল ইসলাম,
শেখ রাফাত হোসেন, উপজেলার ১২ টি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন থানা জামে মসজিদের ইমাম আরবী প্রভাষক
মাওলানা আসাদুজ্জামান ফারুকী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই রেজাউল
ইসলামএছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

  • 35
    Shares

আপনার মতামত লিখুন :

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ