সব
facebook apsnews24.com
বেগম খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায় নয়, প্রধানমন্ত্রীর মানবিকতায় মুক্ত হয়েছেনঃ কুষ্টিয়ায় হানিফ - APSNews24.Com

বেগম খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায় নয়, প্রধানমন্ত্রীর মানবিকতায় মুক্ত হয়েছেনঃ কুষ্টিয়ায় হানিফ

বেগম খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায় নয়, প্রধানমন্ত্রীর মানবিকতায় মুক্ত হয়েছেনঃ কুষ্টিয়ায় হানিফ

সোহাগ মাহমুদ খান: আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া কোন আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়নি, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে মানবতার কারনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছেন। এরপরেও বিএনপি নেতারা দোষারোপ করে। তাদের উচিত ছিল প্রধানমন্ত্রীর উপর কৃতজ্ঞতা প্রকাশ করা। সেটা না করে বিএনপি নেতারা যে সরকারের বিরুদ্ধে নতুন করে বিষদগার করছেন, এটা তাদের নোংরা রাজনীতির বহিপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।
হানিফ বলেন, জাতীর জন্য খুবই দূর্ভাগ্যজনক যে বিএনপির মত একটি বড় দলের শীর্ষ পর্যায়ের নেতারা নির্লজ্য মিথ্যাচার করে। তাদের দলের নেত্রীর চিকিৎসা নিয়ে রাজনীতি করে-নোংরামি করে, এটা আসলেই হতাশাজনক।

আজ মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মিটিং এ যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নূরুন-নাহার বেগম, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।

আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার, সাহিত্য ও মতামত পাতায় ।
আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

জাতির পিতার শিক্ষাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে আছি: প্রধানমন্ত্রী

জাতির পিতার শিক্ষাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে আছি: প্রধানমন্ত্রী

অতিরিক্ত ডিআইজি পদে ১৯ কর্মকর্তার পদোন্নতি

অতিরিক্ত ডিআইজি পদে ১৯ কর্মকর্তার পদোন্নতি

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ