তালহা জাহিদঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদ এর উপ-নির্বাচনে তফসিল ঘোষণার পর পর নৌকা প্রতীকের মনোনয়নের আশায় স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থীদের দৌড় ঝাপ শুরু হয়। এরইমধ্যে দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবদুল হাসনাত আবদুল্লাহ’এর সিদ্ধান্তে উপজেলা আওয়ামী লীগের নীতি নির্ধারক সভাপতি এস এম জামাল হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারি’কে সাথে নিয়ে ঢাকা ধানমন্ডিতে আওয়ামী লীগ পার্টি অফিসে ১. প্রয়াত চেয়ারম্যান আবদুল খালেক আজাদ এর পুত্র মশিউর রহমান, ২. উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিন হাওলাদার, ৩. উপজেলা আওয়ামী যুবলীগের সংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল বাশার লিটন’ এই তিন জনকে মনোনয়ন ফরম জমা দিতে দেখা যায়।
তারই ধারাবাহিকতায় গতকাল ২১ সেপ্টেম্বর ২০২০ইং সোমবার বিকাল ৪টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি’ এর সরকারি বাসভবনে গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা দেওয়া হয়। এতে উজিরপুর উপজেলার ১নং সাতলা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল বাশার লিটন’কে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান সাতলাবাসী।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পোস্ট।
আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার, সাহিত্য ও মতামত পাতায় ।
আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।


