সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে গ্রামবাসী চোর ধরে পুলিশকে দিলেন - APSNews24.Com

সুন্দরগঞ্জে গ্রামবাসী চোর ধরে পুলিশকে দিলেন

সুন্দরগঞ্জে গ্রামবাসী চোর ধরে পুলিশকে দিলেন

মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা:
সুন্দরগঞ্জে বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা (কুড়িপাড়া) গ্রামের এলাকাবাসী নাঈম বাবু (২৪) নামে ১ চোরকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।
জানা গেছে, রবিবার দিবাগত রাত ২ ঘটিকার দিকে এলাকাবাসী চোরকে আটক করে বেধে রেখে সকালে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আটককৃত চোর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চর রতিদেব গ্রামের আছিম উদ্দিনের ছেলে।
ওই রাতে স্থানীয় সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন চন্দ্রের বাড়িতে কে বা কারা নলকূপের ভেতরে অচেতনতানাশক ঔষধ দিয়ে রাখে পরে গোটা পরিবারের সদস্যরা ওই নলকূপের পানি পান করে অচেতন হয়ে পড়ে। পরে তার বাড়ির অন্য লোকজন গিয়ে দেখে সবাই যে যার মতো পড়ে আছে। আশপাশের লোকজন খবর পেয়ে ছুটে গিয়ে তাদের পড়ে থাকা অবস্থায় দেখতে পায় । উল্লেখ্য যে একই গ্রামসহ আশপাশের অনেক বাড়িতে এর পূর্বেও এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এলাকাবাসী জানান,আমরা চুরি-ডাকাতি ঠেকাতে পাহারার জন্য গ্রামের যুবকদের নিয়ে সজাগ থাকায় এ চোরকে ধরতে পেরেছি।
এ ব্যাপারে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

  • 13
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ