সব
facebook apsnews24.com
ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগে মামলা - APSNews24.Com

ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগে মামলা

ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)’র সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগে মামলা করেছেন ঢাবির এক ছাত্রী। রবিবার রাতে ওই ছাত্রী রাজধানীর লালবাগ থানায় মামলাটি করেন। মামলায় নুরসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন।

তিনি বলেন, রবিবার রাতে ঢাবির এক ছাত্রী ভিপি নুরের নামে ধর্ষণের একটি অভিযোগ করেছেন। মামলায় নুরকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। মূলত ধর্ষক হিসেবে হাসান আল মামুনের নাম উল্লেখ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র নুর আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলন তাকে দেশব্যাপী ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে ডাকসু নির্বাচন করে ভিপি নির্বাচিত হন। সম্প্রতি তিনি একটি নতুন রাজনৈতিক দলও গঠন করেছেন।

  • 68
    Shares

আপনার মতামত লিখুন :

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ