সব
facebook apsnews24.com
সরকারিভাবে ৬ হাজার গৃহকর্মী নেবে হংকং, বেতন ৫১ হাজার - APSNews24.Com

সরকারিভাবে ৬ হাজার গৃহকর্মী নেবে হংকং, বেতন ৫১ হাজার

সরকারিভাবে ৬ হাজার গৃহকর্মী নেবে হংকং, বেতন ৫১ হাজার

সরকারিভাবে বোয়েসেলের (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) মাধ্যমে হংকংয়ে ৬ হাজার নারী (ফিমেল) ডোমেস্টিক হেলপার পাঠানো হবে। তাদের মাসিক বেতন হবে ৫১ হাজার টাকা।

বাংলাদেশের বিভিন্ন নৃ-তাত্ত্বিক গোষ্ঠী (উপজাতীয়) মেয়েদের যথেষ্ট চাহিদা রয়েছে হংকংয়ে। এ ছাড়া গৃহসহায়ক কাজে পরিপূর্ণ ইচ্ছা ও ধৈর্য আছে এমন সাধারণ মেয়েরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছে পিআইডি।

আগ্রহী প্রার্থীদের ন্যূনতম অষ্টম বা সমমান শ্রেণি পাস এবং বয়স ২০-৩৫ বছর হতে হবে। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ৩-৪ মাসের হাউস কিপিং প্রশিক্ষণ সরকারিভাবে বোয়েসেলের ব্যবস্থাপনায় দেওয়া হবে। পাশাপাশি কর্মীদের ক্যান্টনিজ ভাষার ওপরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। চাহিদাপত্র ও চুক্তির শর্ত মোতাবেক প্রত্যেক কর্মীকে ৩-৪ মাসের হাউস কিপিং প্রশিক্ষণ, হংকংয়ের ক্যান্টনিজ ভাষার প্রশিক্ষণ, বিমান ভাড়া ও বোয়েসেলের সার্ভিস চার্জসহ মোট ১ লাখ ৬৫ হাজার টাকা বহন করতে হবে।

প্রশিক্ষিত কর্মী হংকংয়ে নিয়োগপ্রাপ্ত হলে তাদের মাসিক বেতন হবে ৫১ হাজার টাকা। এ ছাড়া বাসস্থান, আহার ও চিকিৎসা খরচ নিয়োগকারী বহন করবে। প্রার্থী প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শর্ত সাপেক্ষে ঋণ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীরা [email protected]  ই-মেইলে আবেদন পাঠাতে পারবেন। বায়োডাটার নমুনা বোয়েসেলের ওয়েবসাইটে (www.boesl.gov.bd) পাওয়া যাবে।  

এছাড়া প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রত্যেক জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করা যেতে পারে।

  • 20
    Shares

আপনার মতামত লিখুন :

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ