সব
facebook apsnews24.com
কুবিতে কোর্ট ফি আইন বিষয়ক ওয়েবিনার - APSNews24.Com

কুবিতে কোর্ট ফি আইন বিষয়ক ওয়েবিনার

কুবিতে কোর্ট ফি আইন বিষয়ক ওয়েবিনার

সাফায়িত সিফাত, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কু্বি) আইন বিভাগের আয়োজনে ‘কোর্ট ফি আইন-১৮৭০’ বিষয়ক ওয়েবিনার (ওয়েব সেমিনার) অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে ওয়েবিনারটি শুক্রবার সকাল ১০টায় আয়োজিত হয়।

আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু বকর ছিদ্দিক মাসুমের সঞ্চালনা ও তত্ত্বাবধানে আয়োজিত ওয়েবিনারটিতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুকন উদ্দিন কবির। ওয়েবিনারে কোর্ট ফি আইন নিয়ে আলোচনার পাশাপাশি দেওয়ানি মামলার বৈচিত্র্যময় অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন প্রধান আলোচক৷ এছাড়া ওয়েবিনারের শেষাংশে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের আইন বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

উল্লেখ্য, করোনাকালে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা জানার সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে
এবং বিভাগটির একাদশ আবর্তনের ‘দেওয়ানী কার্যবিধি’ কোর্সের অংশ হিসাবে বিশেষ ওয়েবিনারটি আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ