আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
নেশার ফাঁদে পড়বে যারা
সব হারিয়ে মরবে তারা।
জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাজমুল হক এবং সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ২০/০৯/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন বেতাগ্রামস্থ ১৮মাইল টু পাইকগাছা গামী মহাসড়কের জনৈক জাহিদের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি ১। মোঃ আশরাফ হোসেন রাজু (৪৪), পিতা- মোঃ আনোয়ার হোসেন খাঁন, মাতা- মোছাঃ আবেজান বেগম, সাং-শিবপুর (খাঁ পাড়া), ২। মোঃ রবিউল ইসলাম (৫৫), পিতা- মৃত রিয়াজ উদ্দিন মোড়ল, মাতা- মোছাঃ রিজিয়া বেগম, সাং- তালা সদর, উভয়থানা-তালা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ৫০০+৫০০=১০০০ গ্রাম/০১ (এক) কেজি মাদকদ্রব্য গাঁজা এবং ব্যবহৃত STYLUS E18 মোবাইল নিজ নিজ হাতে বের করে দিলে অত্র মামলার বাদী উক্ত গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার পূর্বক ২০/০৯/২০২০ তারিখ ১৩.৫৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) মোঃ নাজমুল হক বাদী হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।


