সব
facebook apsnews24.com
ঝালকাঠিতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন করাদণ্ড - APSNews24.Com

ঝালকাঠিতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন করাদণ্ড

ঝালকাঠিতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন করাদণ্ড

তালহা জাহিদঃ ঝালকাঠিতে মাদক মামলায় মিনারা বেগম (৫০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। মিনারা বেগম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভন্ডবিল গ্রামের আজগর আলীর স্ত্রী। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি আ স ম মোস্তাফিজুর রহমান মনু এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, মিনারা বেগম একজন মাদক কারবারি। ২০১১ সালের ৪ অক্টোবর সকালে ঝালকাঠি গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় একটি গাড়িতে তল্লাশি করে ২২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই তার নামে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়।

মামলা তদন্ত শেষে ২০১১ সালের ৩০ অক্টোবর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই শেখ রাসেল কবির। আসামি জানিমে মুক্তি পেয়ে পালিয়ে যায়। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ