সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় ১৩ ঘণ্টার ব্যবধানে মা-মেয়ে-বাবার মৃত্যু - APSNews24.Com

কুষ্টিয়ায় ১৩ ঘণ্টার ব্যবধানে মা-মেয়ে-বাবার মৃত্যু

কুষ্টিয়ায় ১৩ ঘণ্টার ব্যবধানে মা-মেয়ে-বাবার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ১৩ ঘণ্টার ব্যবধানে মা, বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। পরপর তিনজনের মৃত্যুতে তাদের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত তিনজন হলেন মিরপুরের ধুবাইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের লালন মল্লিক (৭০), তাঁর স্ত্রী আনজেরা খাতুন (৬৫) এবং তাঁদের মেয়ে ও মক্কেল আলীর স্ত্রী আঙ্গুরী খাতুন (৪০)। এরই মধ্যে তিনজনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা জানায়, অসুস্থজনিত কারণে গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বাড়িতে মারা যান লালন মল্লিকের স্ত্রী আনজেরা খাতুন। আজ শনিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে তাঁকে গোবিন্দগুনিয়া কবরস্থানে দাফন করা হয়। এ দিকে মায়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মেয়ে আঙ্গুরী খাতুন। নিজ বাড়িতে গিয়ে একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে মারা যান আঙ্গুরী খাতুন।

এদিকে বড় মেয়ে মিরপুর পৌরসভার নওয়াপাড়া এলাকায় স্বামীর বাড়িতে মারা গেছেন- এ খবর শুনে বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান লালন মল্লিক।

এরপর দুপুর ২টার দিকে মিরপুর পৌরসভার নওয়াপাড়া কবরস্থানে আঙ্গুরী খাতুনকে দাফন করা হয়। বিকেল ৫টার দিকে গোবিন্দগুনিয়া কবরস্থানে দাফন করা লালন মল্লিককে।

ধুবাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন আনজেরা খাতুন। শুক্রবার রাতে মারা যান তিনি। সকাল ৯টায় আমরা তাঁকে দাফন করি। বেলা ১১টায় জানতে পারি, তাঁর মেয়ে আঙ্গুরী খাতুন মারা গেছেন। এর কিছুক্ষণ পর জানতে পারি যে স্ত্রী ও মেয়ের শোকে নিজ বাড়িতে মারা গেছেন লালন মল্লিক।’

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ