সব
facebook apsnews24.com
ইবিতে ক্যাম্পাসিয়ান এন্ট্রোপ্রিনউর এসোসিয়েশন’র যাত্রা শুরু - APSNews24.Com

ইবিতে ক্যাম্পাসিয়ান এন্ট্রোপ্রিনউর এসোসিয়েশন’র যাত্রা শুরু

ইবিতে ক্যাম্পাসিয়ান এন্ট্রোপ্রিনউর এসোসিয়েশন’র যাত্রা শুরু

ইবি প্রতিনিধি-
বেকারত্ব দূরীকরণে তরুণ উদোক্তাদের নিয়ে যাত্রা শুরু করেছে ক্যাম্পাসিয়ান অন্ট্রোপ্রিনউর এসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

এতে আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আবু ইউসুফ ও একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী রুমি নোমান সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন।

শনিবার সংগঠনটির সভাপতি শাহিনুর রহমান পাশা এবং সাধারণ সম্পাদক তুবা তুনাজজিনা রিদিতা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি তাসকিন হাবিব আকাশ, ফেরদৌসী বিনতে আ. মান্নান, ইদ্রিস আলী ও তুষার মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হােসাইন, ‌‌জমির উদ্দিন ও আ. আলিম।

সাংঠনিক সম্পাদক, মুতাসিম বিল্লাহ পাপ্পু, নূর চৌধুরী, সাদিয়া সুলতানা, অর্থ সম্পাদক ফজলুল করিম শাকিল, সহ অর্থ সম্পাদক সালসাবিল আলাইকা, সাংস্কৃতিক সম্পাদক কুররাতুল আইন ঊর্মি, উপ সংস্কৃতিক সম্পাদক সানজিদা আহমেদ, দপ্তর সম্পাদক আরশী আঁখি এবং উপ দপ্তর সম্পাদক আল-আমিন ইসলাম।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরাইয়া আলম রিমি, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আরিফ আরমান, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদিয়া মাহমুদ মীম, গবেষণা সম্পাদক মনিসা ইসলাম সােভা, উপ-গবেষণা সম্পাদক মেহেদি হাসান এবং উপবৃত্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক আল-আমিন ইসলাম।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নব্য সভাপতি আবু ইউসুফ বলেন, ‘বেকারত্ব দূরীকরণে একজন সফল উদ্যোক্তার বিকল্প নেই। বেকারমুক্ত একটা সুন্দর সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করাই আমাদের উদ্দেশ্য।’

উল্লেখ্য, শিক্ষার্থীদেরকে তরুণ উদ্যেক্তা হিসেবে গড়তে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত ২৯ জন শিক্ষার্থীকে নিয়ে গত ১০ সেপ্টেম্বর যাত্রা শুরু করে সংগঠনটি।

  • 245
    Shares

আপনার মতামত লিখুন :

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ