তালহা জাহিদঃ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা সভাপতি ও বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আ.ফ. ম. বাহাউদ্দিন নাছিম। কর্মীবান্ধব এই নেতার শারীরিক মানসিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে নেতা আরিফুল ইসলাম সানি।
করোনাকালীন ক্রান্তিসময় যখন সারা দেশে লকডাউন হয়ে গিয়েছিল তখন নিন্ম আয়ের যে সকল মানুষ জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বাইরে যেতে পারেনি, তখন দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা ও ত্রাণ নিয়ে অসহায় ও সমস্যগ্রস্ত মানুষের দুয়ারে দুয়ারে ত্রাণ পৌঁছে দিয়েছেন, জনবান্ধব নেতা আ. ফ. ম. বাহউদ্দিন নাছিম। কিন্তু এসব কাজ করতে করতে নিজেই করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে আইসোলেশন এ আছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেকটি নেতাকর্মী বিশ্বাস ও প্রত্যাশা করেন, মুজিবপ্রেমী ও সকলের প্রিয় সচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আবার সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসবেন।
এব্যপারে আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আরিফুল ইসলাম সানি জানান, “দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন আপনারা সবাই আমাদের এই প্রান প্রিয় নেতা আ. ফ. ম. বাহাউদ্দীন নাছিম’র জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থতা লাভ করে অচিরেই সবার মাঝে ফিরে আসবেন, দেশ ও মানুষের জন্য কাজ করবেন।


