মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন সুন্দরগঞ্জ(গাইবান্ধা)সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি ও গোপালচরণ গ্রামের মৃত নবাব উদ্দিন ব্যাপারীর ছেলে বিএনপি নেতা শহিদার রহমান বাবু মিয়া বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় বার্ধক্যজনিত কারনে তাঁর নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন(ইন্না-লিল্লাহে ওয়া……….রাজেউন)।
মৃতকালে তাঁর বয়েস হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণ-গ্রাহী রেখে যান। বাদ আসর তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ শোক প্রকাশ করেন। পাশাপাশি মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


