সব
facebook apsnews24.com
রাষ্ট্রবিরোধী অপরাধ দমনে আরএমপি’র সাইবার ইউনিটের যাত্রা শুরু - APSNews24.Com

রাষ্ট্রবিরোধী অপরাধ দমনে আরএমপি’র সাইবার ইউনিটের যাত্রা শুরু

রাষ্ট্রবিরোধী অপরাধ দমনে আরএমপি’র সাইবার ইউনিটের যাত্রা শুরু

জিয়াউল কবির স্বপন
ব্যুরোপ্রধান,(রাজশাহী):
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের “সাইবার অপরাধ বিভাগ” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় আরএমপি সদর দপ্তরে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এই ইউনিটের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে আরএমপি’র সদর দপ্তর কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন যে, এই প্রথম আরএমপিতে সাইবার অপরাধ বিভাগ নামের একটি ইউনিট যুক্ত হলো। তিনি বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হবে “সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ”। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন ফেসবুক, ইন্সট্রাগ্রাম ও টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপত্তিকর ব্যক্তিগত ছবি বা মিথ্যা তথ্য ও গুজব, রাষ্ট্রবিরোধী গুজব ইত্যাদি ছড়িয়ে কোন ব্যক্তি, সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আরএমপি’র সাইবার অপরাধ বিভাগ তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও সকল ধরনের সাইবার অপরাধ ঠেকাতে এই সাইবার অপরাধ বিভাগ কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আরএমপি’র সাইবার অপরাধ বিভাগ পুলিশ হেডকোয়ার্টার্স, স্পেশাল ব্রাঞ্চ এবং সিআইডির সাইবার অপরাধ সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে অপরাধীদের চিহ্নিত করে আরো দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

আরএমপি’র থানা সমূহে রুজকৃত সাইবার অপরাধ সংক্রান্ত যে কোন মামলায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে মামলা সমূহ দ্রুত নিস্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ইউনিট। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান সহ অন্যান্য অফিসারগণ এই সময় উপস্থিত ছিলেন।

  • 19
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ