সব
facebook apsnews24.com
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা - APSNews24.Com

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

সোহাগ মাহমুদ খান: কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ বুধবার দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লেখক ভট্টাচার্য তাঁর ফেসবুক আইডিতে সংবাদ বিজ্ঞপ্তিটি পোস্ট করেন। এতে লেখা রয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
কমিটি বিলুপ্ত ঘোষণার পর থেকে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছেন। অনেকে তাঁদের পছন্দের নেতা-কর্মীকে শীর্ষ পদে দেখতে চেয়ে দোয়া কামনা করছেন। সদর উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও দীর্ঘদিন ধরে তৃণমূলে কাজ করা নেতাদের অনুসারীরা প্রচারণা চালাতে শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ নভেম্বর ইয়াসির আরাফাতকে (তুষার) সভাপতি ও সাদ আহমেদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদি কমিটি প্রায় চার মাস পর বিলুপ্ত ঘোষণা করা হয়।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ