সব
facebook apsnews24.com
পিরোজপুরে আলোচিত এনায়েত হত্যা মামলায় ৬ জন জেলে - APSNews24.Com

পিরোজপুরে আলোচিত এনায়েত হত্যা মামলায় ৬ জন জেলে

পিরোজপুরে আলোচিত এনায়েত হত্যা মামলায় ৬ জন জেলে

নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এনায়েত মোল্লাকে হত্যা মামলায় ৬ জনকে জেল হাজতে প্রেরণ করেছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মুহা: মুহিদুজ্জামান তার আদালতে এ রায় দেন। আসামীরা হলো সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের মো: মোতালেব শেখ এর পুত্র মো: শুভ শেখ, মো: সুজন শেখ, আবুয়াল মোল্লার পুত্র মো: জীবন মোল্লা, মো: মিজান শেখ এর পুত্র মো: সজিব সেখ, মো: মিলন শেখ এর পুত্র মো: কাওসার শেখ ও হিমু মীর এর পুত্র মেহেদী মীর।
সরকারী কৌসুলী (পিপি) খান মো: আলাউদ্দিন জানান আলোচিত এনায়েত মোল্লাকে কুপিয়ে হত্যা মামলায় ৮ জন আসামী হাইকোর্টে গেলে উচ্চ আদালত তাদের জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মোতালেব শেখ সহ দুইজনকে ২৮ দিনের জামিন দেয় এবং বাকি ৬ জন আসামীকে ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে জেলা ও দায়রা জজ কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেয়। বুধবার ৬ জন আসামী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে জেলা ও দায়রা জজ মুহা: মুহিদুজ্জামান তাদের জেলা হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ জুন পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামে প্রতিবেশী এনায়েত মোল্লাকে (৬০) কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে পিরোজপুর জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মোতালেব শেখের নেতৃত্বাধীন ১৪-১৫ জনের একটি দল। গুরুতর জখম এনায়েতকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ৩০ জুন সকালে খুলনা মেডিকেলে এনায়েত মোল্লা মারা যান। এ ঘটনায় এনায়েত মোল্লার ছেলে আল আমীন বাদী হয়ে মোতালেব এবং তার দুই ছেলেসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

বিচারকের বিরুদ্ধে একজন নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ

বিচারকের বিরুদ্ধে একজন নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ