আসাদুজ্জামান আসাদ জেলা প্রতিনিধিঃ
কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের গোয়ালচাতর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল।
গোয়ালচাতর আলহাদিস জামে মসজিদের ইমাম আব্দুল সালামের সভাপতিত্বে,
বুধবার (১৬সেপ্টেম্বর)বিকাল ৫.০০টার সময় গোয়ালচাতর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানা শুভ উদ্বোধন ঘোষণা ও কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি, লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক ও গোয়ালচাতর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম আরশাদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল গোলামসহ মোট ১৩জন সদস্য কমিটি নির্বাচিত করা হয়েছে। উক্ত কমিটির মেয়াদ ৪ বছর।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জব্বার,৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার শফিকুল ইসলাম, ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমান, কুমিরা মহিলা কলেজের প্রফেসর আব্দুর মান্নান, শিক্ষক সিরাজুল ইসলাম, ইমাম আব্দুর রশিদ, ইমাম আব্দুল আজিজ, গোয়ালচাতর বাজার কমিটির সভাপতি ফারুক হোসেন,শিক্ষক মহিদুল ইসলাম, মাষ্টার ইসমাইল হোসেন, ডাঃ মহসিন আলী,অাই এইচ সবুজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোয়ালচাতর রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার মাধ্যমে গোয়ালচাতর ও পার্শ্ববর্তী এলাকার শিশুরা কুরান শিক্ষা গ্রহণ করতে পারবে পাশাপাশি সমাজ দেশ ও জাতিকে আলোকিত করবে বলে আশাবাদি এলাকাবাসী।প্রতিষ্ঠানের পরিচালক মাস্টার আনিসুর রহমান, উদ্যোগক্তা প্রবাসী আলমগীর হোসেন।


