স্টাফ রিপোর্টার : বরিশাল উজিরপুর মডেল থানায় কর্মরত মানবিক ও চৌকস পুলিশ অফিসার এসআই মাহবুব ও এ এস আই মোঃ বাশারকে নিয়ে অপপ্রচারে লিপ্ত একটি সুবিধাবাদী মহল।
জানা যায় করোনা মহামারীর শুরু থেকে, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো জিয়াউল আহাসান এর দিক নির্দেশনা অনুযায়ী উপজেলার সাধারণ জনগণের সচেতনতা ও একাধিক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির লাশ দাফন ও সৎকার করে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকা রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এসআই মাহবুব। পরপর তিনবার তার করোনা পজিটিভ । পরে সুস্থ হয়ে কর্মক্ষেত্র উজিরপুর মডেল থানায় ফিরে এসে পুনরায় অফিসার ইনচার্জ জনাব জিয়াউল আহসান এর নির্দেশে শুরু করেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ, তার বিশেষ অভিযানে অসংখ্য মাদকসেবী ও একাধিক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হন।
মাদক বিরোধী অভিযানে তার সাথে অনন্য সঙ্গীয় ফোর্সসহ এএসআই বাশার সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের অভিযানে উপজেলার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা রীতিমতো কোণঠাসা হয়ে পড়েন। একটি মহল মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে এস আই মাহবুব ও এ এস আই বাশারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত। তারই ধারাবাহিকতায় সুবিদাবাদী মহল স্থানীয় সংবাদ কর্মী ভাইদের কাছে মিথ্যে ও বানোয়াট তথ্য দিয়ে মানবিক পুলিশ অফিসারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ ব্যাপারে এসআই মাহবুব বলেন, আমার বিরুদ্ধে যত প্রচার করা হোক না কেন মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। মাদক ব্যবসায়ী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও তিনি মাদকবিরোধী অভিযানে সকলের সহযোগিতা কামনা করেন।
মানবিক পুলিশ অফিসারের বিরুদ্ধে অপপ্রচারে এলাকাবাসীসহ সচেতন মহল অবাক হয়েছেন ও ক্ষোভ করেছেন। তারা এমন মানবিক পুলিশ অফিসারের মানবিক কাজগুলো চালিয়ে যেতে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


