সব
facebook apsnews24.com
মিমের দাফন সম্পন্ন ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে গ্রামবাসী - APSNews24.Com

মিমের দাফন সম্পন্ন ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে গ্রামবাসী

মিমের দাফন সম্পন্ন ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে গ্রামবাসী

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কচুয়াদহ গ্রামে সকাল ৯টায় জানাজা শেষে মিমের লাশ দাফন করা হয়। লাশ দাফনের আগে এবং পরে গ্রামবাসী ও বিভিন্ন এলাকার সচেতন মহল এর মানুষজন মিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে। এতে তারা মিম হত্যার সুষ্ঠু বিচার দাবি করে এবং সর্বোচ্চ ফাঁসি কামনা করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।

এদিকে তাসনীম আলম মীম যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ির হাতে নির্যাতিত হয়ে গত ৩ তারিখ থেকে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের(ICU)তে লাইফ সাপোর্টে ভর্তি ছিল। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর পাঁচটার সময় তার মৃত্যু হলে সেখান থেকে ময়নাতদন্ত শেষে আজ ভোর রাতে তার লাশ গ্রামের বাড়ি এসে পৌছায়। মিমের লাশ গ্রামের বাড়ি এসে পৌঁছালে পরিবার ও এলাকাবাসীর মনে হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। তারা কান্নায় ভেঙ্গে পড়ে।

মিমের পিতার অভিযোগ প্রাথমিক পর্যায়ে দৌলতপুর থানা তে অভিযোগ দিতে গেলে দৌলতপুর থানা দুই দিন করে তাকে ফেরত পাঠায়।

এ সম্পর্কে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বলেন আমি নতুন জয়েন্ট করেছি।উক্ত অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। হত্যার বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি মামলার এজাহার থানায় এসে পৌঁছালে তদন্তসাপেক্ষে দোষীদের বিপক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মিম হত্যার জন্য পরিবারের পক্ষে কুষ্টিয়ার জজকোর্টে একটি এজাহার দায়ের করা হয়েছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ