সব
facebook apsnews24.com
স্বামী বিচারক, স্ত্রী যবিপ্রবি শিক্ষিকার যেীতুকের মামলা। - APSNews24.Com

স্বামী বিচারক, স্ত্রী যবিপ্রবি শিক্ষিকার যেীতুকের মামলা।

স্বামী বিচারক, স্ত্রী যবিপ্রবি শিক্ষিকার যেীতুকের মামলা।

যৌতুকের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে যশোর আদালতে নীলফামারীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়া গ্রামের ইকরামুল হকের মেয়ে ফারজানা নাসরিন এই মামলা করেছেন।

যশোরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে সমন জারির আদেশ দিয়েছেন। আসামি মাসুদ রানা পাবনার সাঁথিয়া উপজেলার আফতাব নগর গ্রামের আব্দুল আলিমের ছেলে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী নিজেই।

বাদী ফারজানা নাসরিন এজাহারে উল্লেখ করেছেন, আসামি মাসুদ রানা পরসম্পদ ও যৌতুক লোভী। ২০১৯ সালের ২১ জুন তিনি শামসি নাহিদ অঞ্চা নামে এক মেয়েকে বিয়ে করেন। পরবর্তীতে যৌতুদের দাবিতে নির্যাতন করে ওই বছরের ৪ নভেম্বর তালাক দেন। মাসুদ রানার সঙ্গে ফারজানা নাসরিনের মোবাইল ফোনে পরিচয়। পূর্বের বিয়ে গোপন করে মাসুদ রানা পারিবারিকভাবে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাকে বিয়ে করেন। বিয়ের সময় মাসুদ রানাকে ৫ লাখ টাকার মালামাল ও দুই লাখ টাকার স্বর্ণালংকার দেয়া হয়। কিছুদিন যেতে না যেতেই মাসুদ রানা ঢাকার পূর্বাচলে প্লট কেনার জন্য তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের ৫ লাখ টাকা মাসুদ রানাকে দেয়া হয়। বাকি ৫ লাখ টাকার জন্য মাসুদ রানা তার স্ত্রীর উপর নির্যাতন শুরু করেন। এক মাস আগে মাসুদ রানা শ্বশুরবাড়ি এসে যৌতুকের টাকা না পেয়ে তার স্ত্রীকে মারপিট করে চলে যান। এরপর বেশ কয়েকবার মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি আদালতে এই মামলা করেছেন।

  • 147
    Shares

আপনার মতামত লিখুন :

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

করোনায় আক্রান্ত জি এম কাদের

করোনায় আক্রান্ত জি এম কাদের

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ