সব
facebook apsnews24.com
অনলাইন পোর্টালের নিবন্ধন ফি ১০ হাজার, নবায়ন ফি ৫ হাজার - APSNews24.Com

অনলাইন পোর্টালের নিবন্ধন ফি ১০ হাজার, নবায়ন ফি ৫ হাজার

অনলাইন পোর্টালের নিবন্ধন ফি ১০ হাজার, নবায়ন ফি ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক : অনলাইন সংবাদ মাধ্যমের নিবন্ধন স্থাপন ও পরিচালনার জন্য ফি নির্ধারণ করা হয়েছে। এতে প্রতিটি অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং প্রতিবছর নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এসব ফি নির্দিষ্ট সময়ের এক মাসের মধ্যে পরিশোধ হলে সারচার্জ ২ হাজার টাকা পরিশোধ করতে হবে। আর এক মাসের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে সারচার্জ বাবদ ৫ হাজার টাকা পরিশোধের বাধ্যবাধকতা রাখা হয়েছে। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ এর আলোকে অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এই ফি ধার্য্য করা হয়।
জানা গেছে, দেশের অনলাইন নিউজ পোর্টালগুলোকে জবাবদিহিতার আওতায় আনার জন্য নিবন্ধনের উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৯ জুন জাতীয় গণমাধ্যম নীতিমালা ২০১৭ এর খসড়া অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এরপরই নিবন্ধনের আওতায় আনতে শুরু করে তথ্য মন্ত্রণালয়। এসব অনলাইন নিউজ পোর্টালকে সরকার নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন নিতে হবে। এছাড়া পত্রিকা, রেডিও টেলিভিশনের অনলাইন নিউজ পোর্টাল চালাতে হলেও বাধ্যতামূলক নিবন্ধন নিতে হবে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত খসড়া আইনের অনুমোদন দেয়া হয়েছে।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

অতিরিক্ত ডিআইজি পদে ১৯ কর্মকর্তার পদোন্নতি

অতিরিক্ত ডিআইজি পদে ১৯ কর্মকর্তার পদোন্নতি

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

করোনায় আক্রান্ত জি এম কাদের

করোনায় আক্রান্ত জি এম কাদের

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ