সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় একই স্থানে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - APSNews24.Com

কুষ্টিয়ায় একই স্থানে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুষ্টিয়ায় একই স্থানে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার কুমারখালীতে পনের ঘন্টার ব্যবধানে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীসহ নিহত হয়েছেন তিন জন। রোববার সকালে ও শনিবার সন্ধ্যায় উপজেলার বাটিকামারা শিপলু ফিলিং স্টেশনের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর জেলার শিবচরের ফয়জুল খাঁর ছেলে ইনছান (৩০) ও তার সঙ্গী রমজান (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় দুই মোটর সাইকেল আরোহী কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় শিপলু ফিলিং স্টেশনের সামনে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহি ছিটকে সড়কের উপর পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেল তাদের শরীরের উপর দিয়ে চলে যায়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে তারা মারা যান। এদিকে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে একই স্থানে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ফিরোজ (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। ফিরোজ উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা মধ্যপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ