সব
facebook apsnews24.com
কলারোয়ায় ফেন্সিডিল আত্মসাৎ: ৩ পুলিশ ক্লোজড - APSNews24.Com

কলারোয়ায় ফেন্সিডিল আত্মসাৎ: ৩ পুলিশ ক্লোজড

কলারোয়ায় ফেন্সিডিল আত্মসাৎ: ৩ পুলিশ ক্লোজড

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে উদ্ধারকৃত ৮০০ বোতল ফেনসিডিলের মধ্যে ৭৫১ বোতল আত্মসাতের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।

গত বৃহস্পতিবারঅভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন, কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান ও লিটন। তাদেরকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে থানা পুলিশ সূত্র জানায়, গত বুধবার ভোরে থানার এসআই আবু বক্কর, এএসআই জিল্লুর ও লিটন উপজেলার চিতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে থাকা এক মাদক ব্যবসায়ীকে আটক ও ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে মোটা অংকের টাকা নিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে অভিযানের নেতৃত্বে থাকা এসআই আবু বক্কর থানায় হাজির হয়ে মাত্র ৪৯ বোতল ফেনসিডিল পরিত্যক্ত উদ্ধার ও জব্দ দেখান। বাকি ৭৫১ বোতল ফেনসিডিল নিজেরা আত্মসাৎ করেন। পরে ঘটনাটি বিভিন্ন মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে গতকাল শুক্রবার সকালে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস ও এসআই ইসরাফিল ঘটনাস্থলে যান। এ সময় বিষয়টি তদন্ত করে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনার সত্যতা পান। পরে গতকাল বিকেলেই উক্ত তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে সাতক্ষীরা পুলিশ লাইনসে নেওয়া হয়।

শনিবার কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার ক্লোজড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ