সব
facebook apsnews24.com
বন্ধুর বাড়িতে নিয়ে ছাত্রী ধর্ষণের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে! - APSNews24.Com

বন্ধুর বাড়িতে নিয়ে ছাত্রী ধর্ষণের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে!

বন্ধুর বাড়িতে নিয়ে ছাত্রী ধর্ষণের  অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে!

অনলাইন ডেস্কঃ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পঞ্চগড়ের আইনজীবী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাবিবুর রহমানে আটোয়ারী উপজেলার ধামোড় ইউনিয়নের বারাগাও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পঞ্চগড় জেলা আদালতের আইনজীবী।

স্থানীয়রা জানান, আইনজীবী হাবিবের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন ওই স্কুলছাত্রীর বাবা। সেই সূত্রে হাবিবের সঙ্গে পরিচয় হয় তার। গত বৃহস্পতিবার ওই স্কুলছাত্রী আত্মীয়র বাড়ি পাশের বারঘাটি এলাকায় বেড়াতে যায়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে যান হাবিব। হাবিব স্কুলছাত্রীকে জানান, তার বাবা তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে বলেছেন। তাকে ইজিবাইকে করে আটোয়ারী উপজেলা সদরের কালিকাপুর গ্রামের সুশীলের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আপত্তিকর অবস্থায় হাবিবকে আটক করেন।

পরে মেয়েটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে পুলিশ আইনজীবী হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আইনজীবী হাবিবুর রহমান হাবিব ও তার দুই সহযোগীর বিরুদ্ধে আটোয়ারী থানায় মামলা করেন।

মেয়ের মা জানান, আইনজীবী হাবিব আমার স্বামীকে সুদের ওপর ১৫ হাজার টাকা দেন। সে শুবাদে তাকে আমি জানি। এভাবে সে আমাদের বাড়িতে বেশ কয়েকবার আসে। সেই সুযোগ নিয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে সে। এ দিয়ে ঘটনার পর থেকে মেয়ে আত্মীয় স্বজন তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিউর রহমান রাজু তিনি বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছি। তার পরও নিশ্চিত হওয়ার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বলেন, আইনজীবী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর দুই আসামি পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ