সব
facebook apsnews24.com
প্রকাশ্যে রাজ-শুভশ্রীর ছেলের প্রথম ছবি, সদ্যোজাত-র কী নাম রাখলেন সেলেব দম্পতি? - APSNews24.Com

প্রকাশ্যে রাজ-শুভশ্রীর ছেলের প্রথম ছবি, সদ্যোজাত-র কী নাম রাখলেন সেলেব দম্পতি?

প্রকাশ্যে রাজ-শুভশ্রীর ছেলের প্রথম ছবি, সদ্যোজাত-র কী নাম রাখলেন সেলেব দম্পতি? ক'দিন আগে: রাজ-শুভশ্রী।

এপিএস আন্তর্জাতিক ডেস্কঃ

শনিবারই প্রথম বার বাবা-মা হয়েছেন রাজ চক্রবর্তী  এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুপুর দেড়টা নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই সেলেব দম্পতি। ইতিমধ্যেই সন্তানের নাম ঠিক করে ফেলেছেন তাঁরা। 

আদর করে ছেলের নাম রেখেছেন ‘য়ুবান’। যার অর্থ মহাদেব। শুভশ্রী তাঁর ছেলের প্রথম ছবির ঝলকও শেয়ার  করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লিখেছেন, “পুত্র সন্তান এসেছে ঘরে। য়ুবান সবাইকে ‘হ্যালো’ বলতে চায়। রাজও ছেলের ছবি শেয়ার করে লিখেছেন, “স্বপ্ন সত্যি হয় তবে। আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে। সবাই ওকে আশীর্বাদ করবেন। মা এবং ছেলে দুজনেই সুস্থ রয়েছে।”

সন্তান কোলে রাজ 

বেজায় খুশি অভিনেতা রুদ্রনীল ঘোষ। লিখেছেন, “রাজ-শুভশ্রীর পুত্র সন্তান হল আজ। হাম জেঠু বন গয়া”। সেই পোস্টে আবার লাইক করেছেন মিমি চক্রবর্তী। শুধু রুদ্রনীলই নন ছোট্ট য়ুবানের জন্য কমেন্ট বক্সে ভালবাসা উজাড় করে দিয়েছে টলিউড। ঐন্দ্রিলা, মনামী থেকে শুরু করে অনিন্দিতা, সুদীপ্তা সবার শুভকামনা উপচে পড়ছে শুভশ্রী-রাজের কমেন্ট সেকশনে। 

ছেলের সঙ্গে শুভশ্রী 

২০১৮-র মে’মাসে বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের অন্যতম হেভিওয়েট এই বিয়ে কিছুটা গোপনে কাছের মানুষদের নিয়ে সারতে চেয়েছিলেন হ্যাপেনিং কাপল। তবে মেহেন্দি, সঙ্গীত থেকে বিয়ে-বৌভাত…সেলেব দম্পতির ফ্যাশন স্টেটমেন্ট নজর কেড়েছিল আট থেকে আশির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল তাঁদের বিয়ের ছবি-ভিডিয়ো। 
বিয়ের ঠিক দু’ বছর পর অর্থাৎ ২০২০-র ১১ মে, বিবাহ বার্ষিকীর দিন নতুন অতিথি আসার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ওঁরা। অবশেষে দুই থেকে তিন হলেন ওঁরা। চক্রবর্তী পরিবারের এখন শুধুই আনন্দের জোয়ার। আনন্দ বাজার

  • 21
    Shares

আপনার মতামত লিখুন :

বাংলাদেশের বাতাস দূষিত, তাই ফ্রান্সে থাকার অনুমতি

বাংলাদেশের বাতাস দূষিত, তাই ফ্রান্সে থাকার অনুমতি

ভারতে কৃষি আইন স্থগিত বহাল সুপ্রিম কোর্টে, কমিটি গঠন

ভারতে কৃষি আইন স্থগিত বহাল সুপ্রিম কোর্টে, কমিটি গঠন

বাইডেনের শপথ ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

বাইডেনের শপথ ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

‘দেখার কেউ নেই’ বলে বয়োবৃদ্ধ দম্পতির আত্মহত্যা!

‘দেখার কেউ নেই’ বলে বয়োবৃদ্ধ দম্পতির আত্মহত্যা!

ট্রাম্পকে অভিশংসনে ‘সম্মিলিত’ আক্রমণের ঘোষণা

ট্রাম্পকে অভিশংসনে ‘সম্মিলিত’ আক্রমণের ঘোষণা

মানবপাচার: মার্কিন আদালতে বাংলাদেশিকে কারাদণ্ড

মানবপাচার: মার্কিন আদালতে বাংলাদেশিকে কারাদণ্ড

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ