সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে স্কুল মাঠ জলাবদ্ধ ও অপরিচ্ছন্ন, ডেঙ্গু আতঙ্কে সর্বসাধারণ - APSNews24.Com

সুন্দরগঞ্জে স্কুল মাঠ জলাবদ্ধ ও অপরিচ্ছন্ন, ডেঙ্গু আতঙ্কে সর্বসাধারণ

সুন্দরগঞ্জে স্কুল মাঠ জলাবদ্ধ ও অপরিচ্ছন্ন, ডেঙ্গু আতঙ্কে  সর্বসাধারণ

মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জের বেকাটারী নব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটি ভরাট না করায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিদ্যালয় ভবনের পূর্ব পাশের খালের মধ্যে দীর্ঘদিন পানি জমে থাকার কারণে ডেঙ্গু মশা বংশবিস্তার করার সম্ভাবনা থাকায় কোমল মতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,বিদ্যালয়টি ২০০৯ সালে শিক্ষানুরাগী মোজাফফর হোসেনের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। পরে ২০১৩ সালে তা জাতীয়করণ করা হয়। বর্তমানে সেখানে প্রধান শিক্ষকসহ ৪ জন শিক্ষক রয়েছে। ছাত্র-ছাত্রী প্রায় ৩০০ জন। বিদ্যালয়টি অত্যন্ত সু-নামের সাথে পাঠ দান করে আসছে। পরীক্ষার ফলাফলও অনেক ভাল। কিন্তু বিদ্যালয় মাঠটি অত্যন্ত নিচু। যার কারনে সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়। ছাত্র-ছাত্রীরা খেলাধুলার মত বিনোদন থেকে বঞ্চিত হয়ে পড়েছে। এমনকি তারা একটু মাঠে চলাফেরা করতেই জামাকাপড় নোংরা করে ফেলে। সেই সাথে মাঠের পূর্ব কোণের খালটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় খুদে শিক্ষার্থীরা সেখানে পড়ে দূর্ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি ওই খালটিতে দীর্ঘদিন পানি জমে থাকে।

তাছাড়া শিক্ষার্থীরা খালটিতে ময়লা আবর্জনা ফেলে আসছে। একারনে খালটি যেন ময়লা আবর্জনার স্তুপে পরিনত হয়েছে। যে জন্য সেখানে ডেঙ্গু মশার বংশবিস্তার করার আশঙ্কা রয়েছে। এজন্য শিক্ষার্থী ও অভিভাবকরা ডেঙ্গু আতঙ্কে ভুগছে। এনিয়ে অভিভাবক শাহ জালালের সাথে কথা হলে,তিনি বলেন, সামনে স্কুল খুললে কিভাবে ছেলেমেয়েরা পড়ালেখা করবে! লেখাপড়ার মান ভাল কিন্তু সেখানে নেই কোন খেলার মাঠ, আশেপাশে দূর্গন্ধে দম বন্ধ হয়ে যায়। মাঠটি ভরাট করা একেবারে জরুরী হয়ে পড়ছে। এব্যাপারে প্রধান শিক্ষক লাইজু বেগম জানান, স্থানীয় জন প্রতিনিধি,উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।

  • 16
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ