সব
facebook apsnews24.com
রাজধানীতে কিশোর গ্যাংয়ের আবির্ভাব ও আধিপত্য বিস্তার এ দুপক্ষে সংঘর্ষ: মামলা, আটক ৫ জন কারাগারে - APSNews24.Com

রাজধানীতে কিশোর গ্যাংয়ের আবির্ভাব ও আধিপত্য বিস্তার এ দুপক্ষে সংঘর্ষ: মামলা, আটক ৫ জন কারাগারে

রাজধানীতে কিশোর গ্যাংয়ের আবির্ভাব ও আধিপত্য বিস্তার এ দুপক্ষে সংঘর্ষ: মামলা, আটক ৫ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

কিশোর গ্যাং এর ধারণা নতুন এবং এটি ক্রমশ বিস্তার লাভ করছে সারা দেশে । রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় গ্রেফতার পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাঁচজনের মধ্যে রিয়াজ ও সুমন সাবালক হওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়। অপরদিকে হাসান, শাকিল ও হাসানকে গাজীপুরের কিশার সংশোধানাগারে পাঠানো হয়।

সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারদের নাম- মো. হাসান (১৭), মো. শাকিল হোসেন (১৬), মো. হাসান (১৫), মো. রিয়াজ (১৮), মো. সুমন (২৬)।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মোহাম্মদপুরের লাউতলা বস্তি ও পার্শ্ববর্তী বোর্ডগার্ডের বরকত মিয়ার বস্তিতে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত সোয়া ৭টার দিকে চাঁদ উদ্যানের লাউতলা বস্তির ৬ নম্বর রোডের হাক্কাগুড়ায় দুই পক্ষের ৩০ থেকে ৩৫ জন দা, রামদা, চাপাতি, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান করে এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’

‘তাৎক্ষণিক র‌্যাব-২ এর একটি টিম সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের ঘেরাও করলে অনেকে পালিয়ে যায়। তখন পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ধারালো দা, দুটি রামদা, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা করে পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে।’

যদি আইন শৃঙ্খলা বাহিনী কিশোর গ্যাং ও তাদের কর্মকান্ড প্রতিরোধ না করতে পারে তাহলে সমাজে অনাচার ও নৈরাজ্য বেড়ে যাবে এবং অন্যান্য শিশু কিশোর আতঙ্কের মধ্যে দিন কাটাবে। তবে পুলিশ, র‌্যাব সতর্ক থাকায় কিশোর গ্যাং ৈপ্রতিরোধ সম্ভব বলে বিশেজ্ঞ রা অভিমত দিয়েছে।

এপিএস/এসএসটি

  • 92
    Shares

আপনার মতামত লিখুন :

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

ইউএনও মৌসুমী জেরীন কান্তার নেতৃত্বে মোবাইল  কোর্টে মাস্ক না পরায় জরিমানা

ইউএনও মৌসুমী জেরীন কান্তার নেতৃত্বে মোবাইল কোর্টে মাস্ক না পরায় জরিমানা

সাতক্ষীরার কলারোয়ার পল্লীতে কৃষকের নিজঘরে গলা কাটা লাশ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ার পল্লীতে কৃষকের নিজঘরে গলা কাটা লাশ উদ্ধার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ