আসাদুজ্জামান আসাদ কলারোয়া,সাতক্ষীরা প্রতিনিধি : কলারোয়ার অতি পরিচিত মুখের মানুষ অবসর প্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা এরশাদ আলী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন) । পারিবারিক সূত্রে জানা যায়, এরশাদ আলী স্ট্রোকে করে শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি চাকুরী জীবনে সুনামের সাথে কাজ পরিচালনা করেন । তাঁর গ্রামের বাড়ি কুশডাঙ্গা ইউনিয়নের রায়টা ।
শুক্রবার জুম্মার পর মরহুমের জানাযা নামাজ উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা তালা- কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব,উপজেলা বিএনপি সহসভাপতি অবসর প্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দীন,পৌর মেয়র আক্তারুল ইসলাম,সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন,উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান,উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আসাদুর রহমান আসাদ,প্রফেসর ডাঃ ইউনুচ আলী বাবু,মডেল হাই স্কুলের ধর্মিয় শিক্ষক মোঃ কামরুজ্জামান, শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন,যুবনেতা আশফাকুজ্জামান পলাশসহ অসংখ্যক মুসল্লি বৃন্দ ।


