সব
facebook apsnews24.com
সিলেটে আইনজীবীদের দায়রা জজ আদালত বর্জনের ঘোষণা - APSNews24.Com

সিলেটে আইনজীবীদের দায়রা জজ আদালত বর্জনের ঘোষণা

সিলেটে আইনজীবীদের দায়রা জজ আদালত  বর্জনের ঘোষণা

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালতে জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে এ পরিস্থিতির উদ্ভব হয়।

জানা যায়, সহকর্মী আইনজীবী আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা শুনানিতে না নেওয়ায় তাৎক্ষণিক সভা করে সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় সিলেট জেলা আইনজীবী সমিতি।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ গণমাধ্যমকে বলেন, উদ্ভুত পরিস্থিতিতে তাৎক্ষণিক সভা করে আমরা আগামী রোববার পর্যন্ত মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী পদক্ষেপের জন্য আগামী সোমবার সমিতির সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

আইনজীবীরা জানান, অর্থঋণ মামলায় এদিন দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আব্দুর রহিমনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আইনজীবী সালেহ আহমদ। আদালত ধার্য তারিখে শুনানি হবে জানিয়ে দেন। উপস্থিত সিনিয়র আইনজীবীরা অনুরোধ জানালেও বিচারক তার সিদ্ধান্তে অটল থাকেন। প্রতিবাদে আইনজীবীরা তাৎক্ষণিক সভা আহ্বান করে আদালত বর্জনের সিদ্ধান্ত নেন।

সভায় সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট সমিউল আলম, আব্দুল গফুর, সারোয়ার আহমদ চৌধুরী আবদাল, অ্যাডভোকেট মাহফুজুর রহমানসহ শতাধিক আইনজীবীরা উপস্থিত ছিলেন।

  • 85
    Shares

আপনার মতামত লিখুন :

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ