ইবি প্রতিনিধি-
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি। বৃহস্পতিবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী সময়ে বন্যায় মানবেতর জীবনযাপনকারী বানভাসিদের পাশে দাঁড়িয়েছেন সংগঠনটি।
জানা যায়, সাতক্ষীরা জেলার দক্ষিণাংশে অধিকাংশ এলাকায় ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী সময়ে বন্যায় দুর্বিসহ জীবনযাপন করছে। সব কিছু থেকেও আজ তারা অসহায়। ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, ক্ষেত-খামার, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসানালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে দাঁড়িয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ ছাত্রসংগঠন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি। সংগঠনটি সাতক্ষীরার কৃতি সন্তান শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময় দুর্যোগ, জলোচ্ছ্বাস, বন্যা এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার মানুষের জন্য সহযোগিতায় এগিয়ে এসেছে।
এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি সাতক্ষীরার বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ১৫ জনকে আর্থিক সহায়তাও করা হয়েছে বলে জানা যায়।
সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এস এম সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক আবুজার গিফারীর নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম শাহী রেজা, মোঃ মিকাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিক সাইমুম, কোষাধ্যক্ষ ত্বরিক উজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আবু সোহান, বির্তক ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, সহকারী হল সমন্বায়ক আহসানুর রহমান (আসিফ) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ইবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি প্রতিষ্ঠি লাভ করে।


