সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন - APSNews24.Com

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সোহাগ মাহমুদ খান, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় ১০ বছরের শিশু ধর্ষণ মামলায় ছানার মাঝি নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ছানার কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়া পূর্বপাড়ার মৃত আবেদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুন খোকসার আমবাড়ীয়া এলাকায় ১০ বছরের একটি মেয়ে ছাগল আনতে মাঠে গেলে ছানার তাকে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় ছানারকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলা নম্বর-০৬।
মামলাটির তদন্ত শেষে ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন আদালত।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ