সব
facebook apsnews24.com
জন বসতির জমি অধিগ্রহণ সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন - APSNews24.Com

জন বসতির জমি অধিগ্রহণ সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

জন বসতির জমি অধিগ্রহণ সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

জিয়াউল কবীর স্বপন
ব্যুরোপ্রধান,(রাজশাহী):

জন বসতির জমি অধিগ্রহণ সিদ্ধান্তের প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজশাহীতে মানব বন্ধন হয়েছে।মহানগরীর হড়গ্রাম বাজারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মহানগরীর নন্দীপুকুর ও তার পাশের এলাকায় কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এখানে বাজারের জন্য জমি অধিগ্রহণ করা হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন।
তারা বলেন, এলাকাটিতে প্রায় ২০০ পরিবারের বসবাস। সম্প্রতি রাস্তা সম্প্রসারণের জন্য ৫০টি পরিবারের জমি অধিগ্রহণ করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাড়িঘর ভেঙে নতুন করে করেছেন। এখন কাঁচাবাজারের জন্য আবার জমি অধিগ্রহণ করা হলে তাদের বসবাসের জায়গা থাকবে না। তাছাড়া অনেককে আবারও নতুন বাড়ি-ভবন ভেঙে ফেলতে হবে।
তাই বক্তারা নন্দীপুকুর ও হড়গ্রামে কাঁচাবাজার নির্মাণ না করে বিকল্প ফাঁকা কোন জায়গায় সেটি করার আহ্বান জানান। বলেন, তারা সিটি করপোরেশনকে বিকল্প সাতটি ফাঁকা জায়গা দেখিয়েছেন। সেসব জায়গার কোন একটিতে কাঁচাবাজার করা হলে তারা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।
মানববন্ধনে মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাসহ এলাকাবাসীর অনেকেই বক্তব্য দেন। তারা তাদের দাবি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন

  • 10
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ