সব
facebook apsnews24.com
তরুণ উদ্যোক্তা গড়তে ক্যাম্পাসিয়ান ইন্ট্রিপ্রেনিয়ার এসোসিয়েশনের যাত্রা - APSNews24.Com

তরুণ উদ্যোক্তা গড়তে ক্যাম্পাসিয়ান ইন্ট্রিপ্রেনিয়ার এসোসিয়েশনের যাত্রা

তরুণ উদ্যোক্তা গড়তে ক্যাম্পাসিয়ান ইন্ট্রিপ্রেনিয়ার এসোসিয়েশনের যাত্রা

ইবি প্রতিনিধি-
শিক্ষার্থীদেরকে তরুণ উদ্যেক্তা হিসেবে গড়তে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত ২৯ জন শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু করেছে ‘ক্যাম্পাসিয়ান ইন্ট্রিপ্রেনিয়ার এসোসিয়েশন।’ বৃহস্পতিবার সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাহিনুর রহমান পাশা এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তুবা তুনাজজিনা রিদিতা মনোনিত হয়েছেন।

২৯ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি মেহেরাজ খান মোনা, সাইফুল্লাহ নোমান, সামজিদ হোসেন সোহান, এস এম শফিউল আলম শাওন, জুনায়েদ আহমেদ ও সাকিলা হক।

যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিরাজ শরীফ, আব্দুল বাছির জুয়েল ও সায়মা ইসলাম। সাংগনিক সম্পাদক সাইফুল ইসলাম, মাহবুব রহমান ও জান্নাতুল ফেরদাউস তামান্না ও খাদিজা পারভীন সোহানা। অর্থ সম্পাদক আছিয়া আক্তার, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈকত আচার্য্য ও তথ্য সম্পাদক রাকিবুল ইসলাম।

এছাড়াও রয়েছেন জয়িতা চক্রবর্তী, মাসকুরা জান্নাত মীম, জান্নাতুন নাইমা তামান্না, আয়েশা স্বর্ণা, ফারহানা মমি, সাদিয়া আফরিন জেমি, মউজ উদ্দিন, মোহাম্মাদ হেলাল, সুমন ও আকিব জাবেদ প্রমুখ।

সংগঠনটির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে সভাপতি শাহিনুর রহমান পাশা বলেন, ‘একটি দেশ উন্নতির জন্য তরুণ উদ্যোক্তাদের ভুমিকা অপরিসীম। কারণ সরকারের পক্ষে শতভাগ চাকরী নিশ্চিতকরণ সম্ভব না। এ সংগঠন দেশের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিতে কাজ করবে। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের দেশিয় হাতে তৈরি পণ্যের প্রশিক্ষণ দিয়ে প্রাথমিক অবস্থায় একটা প্লাটফর্ম তৈরী করে দিতে কাজ করবে সংগঠনটি।’

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ