সব
facebook apsnews24.com
ইউএনও’দের নিরাপত্তায় গানম্যান, বাসভবনে আনসার - APSNews24.Com

ইউএনও’দের নিরাপত্তায় গানম্যান, বাসভবনে আনসার

ইউএনও’দের নিরাপত্তায় গানম্যান, বাসভবনে আনসার

উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) শারীরিক নিরাপত্তার জন্য পুলিশ গানম্যান এবং বাসভবনের নিরাপত্তার জন্য ব্যাটালিয়ন আনসার পাচ্ছেন। ইতোমধ্যে ইউএনওদের নিরাপত্তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে জননিরাপত্তা সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার পাঠানো ওই নির্দেশনা সম্বলিত চিঠিতে প্রয়োজনে পৃথক একটি নিরাপত্তা ব্যাটালিয়ন গঠন করা যায় কিনা সেই বিষয়টিও ভেবে দেখতে বলা হয়েছে।

দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও’র ওপর হামলার ঘটনার পর অঙ্গীভূত আনসার সদস্যদের দিয়ে সব উপজেলার ইউএনও’দের প্রাথমিক নিরাপত্তা দেওয়া হচ্ছে গত রবিবার থেকে। কিন্তু ইউএনও’দের দাবি ছিল পুলিশ গানম্যানসহ ব্যাটালিয়ন আনসার। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে তাদের সেই দাবি পূরণ হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে পুলিশ গানম্যান ও ব্যাটালিয়ন আনসার নিয়োগের আগ পর্যন্ত অঙ্গীভূত আনসারদের দিয়ে আপাতত ইউএনও’দের নিরাপত্তার বিধানের কথাও বলে দেওয়া হয়েছে।

অন্যদিকে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আরেকটি চিঠিতে জনপ্রশাসন সচিবকে ইউএনও’দের নিরাপত্তা বিধানকল্পে আনসার সদস্যদের প্রয়োজনীয় অর্থের সংস্থান করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

  • 7
    Shares

আপনার মতামত লিখুন :

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

করোনায় আক্রান্ত জি এম কাদের

করোনায় আক্রান্ত জি এম কাদের

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ