সব
facebook apsnews24.com
করোনা প্রচারাভিযানে দুর্ঘটনার শিকার এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসান - APSNews24.Com

করোনা প্রচারাভিযানে দুর্ঘটনার শিকার এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসান

করোনা প্রচারাভিযানে দুর্ঘটনার শিকার এসিল্যান্ড ডা.  কাজী নাজিব হাসান

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রচারাভিযান চলানোর সময় দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত যশোরের ঝিকরগাছা উপজেলার সহকারি কমিশনার-ভূমি (এসিল্যান্ড) ডা. কাজী নাজিব হাসানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

বুধবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাজিব হাসান করোনা সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে যশোরের ঝিকরগাছা বাজার লাগোয়া এলাকায় প্রচার চালাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তার ডান পায়ের টিবিয়া ফিবুলা ও ডান ক্ল্যাভিকল ভেঙে যায়। যশোরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

পরে সেখানকার ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার অগ্নাশয়ে সংক্রামণ হয়েছে এবং বিষয়টি আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে তার উন্নত চিকিৎসার বিষয়ে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি এলজিআরডি সচিব হেলালুদ্দিন আহমদের চেষ্টায় অসুস্থ কর্মকর্তাকে ঢাকার সিএমএইচে আনার ব্যবস্থা করা হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সব সময় সহায়তা দিয়ে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগের ‘ইন এইড টু সিভিল পাওয়ারে’র আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়াসহ জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন দিচ্ছে। এর ধারাবাহিকতায় মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে এসিল্যান্ডকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

এপিএসস/ ১ এপ্রিল/ টিএফসি)

  • 52
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ