সব
facebook apsnews24.com
দ্য স্কুল অব ফেলিসিটির লিখনশৈলী প্রতিযোগিতা - APSNews24.Com

দ্য স্কুল অব ফেলিসিটির লিখনশৈলী প্রতিযোগিতা

দ্য স্কুল অব ফেলিসিটির লিখনশৈলী প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক-
‘আপন শব্দে, আপন ভাবনা’ প্রতিপাদ্যে গৃহবন্দী শিক্ষার্থীদের অবসরকে কাজে লাগালোর জন্য লিখনশৈলী প্রতিযোগিতার আয়োজন করেছে দ্য স্কুল অব ফেলিসিটি। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে যেকোন পর্যায়ের শিক্ষার্থীরা।
আয়োজকেরা জানায়, ‘করোনাকালীন শিক্ষাব্যবস্থা এবং আমাদের করণীয়’ বিষয়ে দ্য স্কুল অব ফ্যাসিলিটির অফিসিয়াল গ্রুপ (https://bit.ly/3hgkGiV)- এ ৮০০-১২০০ শব্দে লেখা পাঠাতে হবে। লেখা পাঠানোর আগে গুগল ফর্ম (https://forms.gle/THFCCEYmytiAutkA6) লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। তবে কোনো রেজিষ্টেশন ফি নেই। পরবর্তীতে প্রতিযোগিকে একটি রেজিষ্টেশন নম্বরসহ কনফার্মেশন মেইল দেওয়া হবে। প্রত্যেক প্রতিযোগিকে রেজিষ্ট্রেশন নম্বরসহ লেখা পাঠাতে হবে।
নম্বর বন্টনের ক্ষেত্রে বিচারক কর্তৃক মূল্যায়ন হবে ৭০ শতাংশ। এছাড়া রিয়্যাক্টে ১০ ও কমেন্টে ২০ শতাংশ নম্বর দেওয়া হবে। এক ব্যক্তি একটির বেশি কমেন্ট গ্রহনযোগ্য হবেনা বলেও জানিয়েছেন আয়োজকেরা।
প্রতিযোগিতায় পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবে নগদ ১৫০০ টাকা, বই, ক্রেস্ট, সার্টিফিকেট ও “The School of Felicity” এর টি-শার্ট। প্রথম রানার্স আপ পাবে নগদ ১০০০ টাকা, বই, ক্রেস্ট, সার্টিফিকেট ও “The School of Felicity” এর টি-শার্ট। ২য় রানার্স আপ পাবে নগদ ৫০০ টাকা টাকা প্রাইজ মানি, মহামূল্যবান বই, ক্রেস্ট, সার্টিফিকেট ও “The School of Felicity” এর টি-শার্ট। এছাড়া অংশগ্রহণকারী প্রথম ৭০০০ জনের জন্য রয়েছে প্রফেশনাল সার্টিফিকেট।
উল্লেখ্য, যেকোন প্রয়োজনে প্রতিযোগিরা যোগাযোগ করতে পারবে ০১৫২১২৬১২৫৮ অথবা ০১৩১৭৭২৩৪০৬ নম্বরে। এছাড়া [email protected] ইমেইলে যোগাযোগ করতে পারবে।

  • 16
    Shares

আপনার মতামত লিখুন :

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ