সব
facebook apsnews24.com
চারঘাটে বৃদ্ধার মুখ বাধা লাশ উদ্ধার - APSNews24.Com

চারঘাটে বৃদ্ধার মুখ বাধা লাশ উদ্ধার

চারঘাটে বৃদ্ধার মুখ বাধা লাশ উদ্ধার

জিয়াউল কবীর,রাজশাহী ব্যুরো:
জেলার চারঘাটে উপ জেলায় নিজ শয়ন কক্ষ থেকে হাত-পা ও মুখ বাধা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী উপজেলার অনুপমপুর গ্রামের বেল্লাল হোসেনের (৮৫) স্ত্রী রেহেনা বেগম (৬০) বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো বেল্লাল ও তার স্ত্রী রেহেনা বেগম সোমবার দিনগত রাত্রিতে খাবার শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে বেল্লাল চিৎকার দিয়ে বলে কে বা কাহারা আমার স্ত্রীকে মেরে ফেলেছে। তার চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে তার শয়ন কক্ষে খাটের উপর মশারী টাঙ্গানো অবস্থায় হাত-পা ও মুখ বান্ধা লাশ পড়ে থাকতে দেখে।
সংবাদ পেয়ে মডেল থানা পুলিশ নিহত রেহেনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করে। এসময় বেল্লালের কথা বার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। সংবাদ পেয়ে চারঘাট সার্কেল এর এএসপি নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরে বিস্থারিত জানা যাবে বলে তিনি জানান।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ