সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে বিয়ের প্রলোভনে এতিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ - APSNews24.Com

সুন্দরগঞ্জে বিয়ের প্রলোভনে এতিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ

সুন্দরগঞ্জে বিয়ের প্রলোভনে এতিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের দূর্গম চরাঞ্চল ভাটিকাপাসিয়া গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ০৫ সেপ্টেম্বর থানায় মামলা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে ধর্ষক আনোয়ারুল ইসলাম( ৪০) একই গ্রামের অসহায় কুমারী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল। এ কারণে শনিবার সকালে কিশোরী বিয়ের দাবি নিয়ে আনোয়ারুলের বাড়িতে অবস্থান নেয়। খবর পেয়ে ধুবনী তদন্ত কেন্দ্রের এস আই রাজেন্দ্র মোহন চাকী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কিশোরীকে এবং বাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এর ফাঁকে লম্পট আনোয়ারুল সটকে পড়ে। আনোয়ারুল একজন প্রতারক ও মাদক ব্যবসায়ী বলে অনেকে জানান। এর আগেও সে ২ জন মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার পর বাধ্য হয়ে বিয়ে করে। পরে তাদেরকে তালাক দিয়েছে। বর্তমানে তার আরও এক স্ত্রী রয়েছে।

উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য্য জানান, কুমারি কিশোরী একজন এতিম অসহা। তার মা দূর্গম চরাঞ্চলে একটি টিনের এক চালা ঘরের মধ্যে মেয়েকে নিয়ে বসবাস করত। তিনি আনোয়ারুলের দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানিয়েছেন। এ নিয়ে নারী শিশু নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রোববার কুমারি কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম জানান, আমরা অভিযুক্ত কে গ্রেফতারের চেষ্টা করছি।

  • 10
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ