সব
facebook apsnews24.com
আমতলীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা - APSNews24.Com

আমতলীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

আমতলীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

জিএম সোলায়মান, আমতলী(বরগুনা): নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সাথে সকল সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়া, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ শংকর প্রসাদ অধিকারী ও আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব অ্যাড. মোঃ নুরুল ইসলাম মিয়া, মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মোঃ আখতারুজ্জামান খান বাদল, মোঃ শহিদুল ইসলাম মৃধা, মোঃ হারুন অর রশিদ, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ মজিবুন্নেছা, মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল কালাম সামসুদ্দিন সানু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুসা, সমাজসেবা কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম মৃধা।
মতবিনিময় সভায় পৌরসভার সকল কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান আমতলীতে যোগদান করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, আমি যতদিন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমতলীতে কর্মরত আছি ততদিন যেন সুনামের সহিত আপনাদের পাশে থেকে সেবা প্রদান করতে পারি। এজন্য তিনি সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল সরকারী-বেসরকারী দপ্তর প্রধান, সাংবাদিকসহ উপস্থিত সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

  • 13
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ