সব
facebook apsnews24.com
ফেসবুকে নবনিযুক্ত বাংলাদেশি সাবনাজ রশিদ - APSNews24.Com

ফেসবুকে নবনিযুক্ত বাংলাদেশি সাবনাজ রশিদ

ফেসবুকে নবনিযুক্ত বাংলাদেশি সাবনাজ রশিদ

ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশবিষয়ক কর্মকর্তা সাবনাজ রশিদ দিয়া। ফেসবুকে বাংলাদেশি কনটেন্ট বিষয়ে যে কোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনার জন্য একজন বাংলাদেশি বাংলাভাষীকে নিয়োগ দিয়েছে জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ।

সোমবার ভার্চুয়াল মাধ্যমে ফেসবুকের সিঙ্গাপুরের আঞ্চলিক সদর দফতরের সঙ্গে বৈঠকে এ তথ্য জানানো হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানিয়েছেন।

ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশিদ দিয়া এখন থেকে যে কোনো বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। ফেসবুক কর্তৃপক্ষ ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮, কর ও ভ্যাটবিষয়ক আইন মেনে চলার আশ্বাস দিয়েছে বলে জানান মোস্তাফা জব্বার।

ওই সভায় আরও উপস্থিত ছিলেন ফেসবুকের হেড অব সেফটি বিক্রম সেনগ, ফেসবুক পাবলিক পলিসিবিষয়ক পরিচালক অশ্বিনী রানা এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরাম ইকবাল।

ফেসবুককে বাংলাদেশের আইন ও বিধিবিধান মনে চলা ছাড়াও দেশ ও দেশের বাহির থেকে রাষ্ট্রীয়, সামাজিক এবং ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান বিঘ্নিতকর মিথ্যা ও গুজব বা অপপ্রচারমূলক উপাত্ত প্রচার ছাড়াও সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্রদ্রোহিতা, পর্নোগ্রাফি ও বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী উপাত্ত প্রচার না করতে আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনসহ বাংলাদেশের সংশ্লিষ্ট সব প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা ফেসবুকের দায়িত্ব।

রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে কর প্রদানে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন।

  • 93
    Shares

আপনার মতামত লিখুন :

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

করোনায় আক্রান্ত জি এম কাদের

করোনায় আক্রান্ত জি এম কাদের

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ