সব
facebook apsnews24.com
ইবি'র অধীন ফাযিল পরীক্ষায় ৯৭ শতাংশ পাশ - APSNews24.Com

ইবি’র অধীন ফাযিল পরীক্ষায় ৯৭ শতাংশ পাশ

ইবি’র অধীন ফাযিল পরীক্ষায় ৯৭ শতাংশ পাশ

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাযিল ৩য় বর্ষের (অনিয়মিত) পরীক্ষা-২০১৮ এর ফল প্রকাশিত হয়েছে। এতে পাশ করেছে ৯৭দশমিক ২৫ শতাংশ। সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়েছে।

এবারের ফাযিল ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষায় প্রায় ২১৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন এবং ২০৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়। বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ। এসময় প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি দেখা গেলে হলে পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরিক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে অবহিত করতে হবে। এছাড়া পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd)-তে অথবা (https://bit.ly/3h8hJ3T)-এ ঠিকানায় প্রবেশ করলে জানা যাবে।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ