সব
facebook apsnews24.com
সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা’র উপদেষ্টা হলেন এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম - APSNews24.Com

সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা’র উপদেষ্টা হলেন এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম

সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা’র উপদেষ্টা হলেন এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম

দেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম সাতক্ষীরা জেলা সমিতি,ঢাকা’র উপদেষ্টা মনোনীত হয়েছেন। সম্প্রতি সমিতির সভাপতি এম খলিলুল্লাহ ঝড়–’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শামসুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল মিটিঙে সংগঠনটির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন এ্যাডঃ মোস্তফা লুৎফুল্লাহ এম.পি, মীর মোস্তাক আহমেদ রবি এম.পি., অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এম.পি., জগলুল হায়দার এম.পি, সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত্, সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শেখ মুজিবুর রহমান, সাবেক সচিব ও এনবিআর’র চেয়ারম্যান ডঃ মোহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ডঃ সোহবার উদ্দিন, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ডঃ মিজানুর রহমান প্রমুখ। সংগঠনটির সকল সাবেক সভাপতি পদাধিকারবলে উপদেষ্টা হিসেবে পরিগণিত।

এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম ১৯৭৪ সালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইচপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন। পড়াশোনা করেছেন হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হঠাৎগঞ্জ উচ্চ বিদ্যালয়, কলারোয়া সরকারি কলেজ ও ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগে। তিনি বর্তমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী।

বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম “কলারোয়া: ইতিহাস ও ঐতিহ্য” গ্রন্থের লেখক। এছাড়াও তার রেখা আরো পাঁচটি বই প্রকাশিত হয়েছে। উল্লেখ্য সরকারের গোয়েন্দা সংস্থা গত বছর এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামকে দেশের জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকা ‘আগস্ট লিষ্টে’ অন্তর্ভূক্ত করে।

  • 107
    Shares

আপনার মতামত লিখুন :

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ