সব
facebook apsnews24.com
নরসিংদীতে এমপির বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - APSNews24.Com

নরসিংদীতে এমপির বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নরসিংদীতে এমপির বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর-১ আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এমপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারমূলক মামলা দায়ের করা হয়েছে দাবী করে নরসিংদীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সফর আলী ভূঁইয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা এবং বর্তমান সদস্য সচিব অধ্যাপক সুব্রত কুমার দাস অভিযোগ করেছেন আমাদের দলীয় কতিপয় নেতকর্মীদের সাম্প্রতিক কিছু কর্মকান্ড সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। এই প্রেক্ষিতে নরসিংদী সদরের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক সনাতন ধর্মীলম্বীদের মনের কষ্ট দূর করার জন্য তার বক্তব্যে বলেছেন আমরা আমাদের রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে গিয়ে যেন অন্য ধর্মের অনুভূতিতে আঘাত না করি। যদি করি তবে মহান আল্লাহও ক্ষমা করবেন না। ওনার এই বক্তব্যে সনাতন ধর্মের মানুষের মনের কষ্ট অনেকটা লাঘব হয়েছে।
হিরু ভাই আজীবন একজন অসাম্প্রদায়িক মানুষ। দক্ষতা ও সুনামের সাথে তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি একজন কর্মী বান্ধব নেতা। দলমত বর্ণ নির্বিশেষে তিনি একজন অসাম্প্রদায়িক নেতা হিসেবে পরিচিত। মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সামাজিক ও রাজনৈতিক পরিচয় গোপন করে আদালতের সাথে প্রতারণা করে এ মামলার আবেদন করেছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। বাংলাদেশ আওয়ামীলীগ জাতির জনক বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রীর আজীবন লালিত স্বপ্ন অসাম্প্রাদিয়ক বাংলাদেশ বিনির্মাণ করা। স্থানীয় সংসদ সদস্য এবং দলের সভাপতি হিসেবে হিরু ভাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার একজন বলিষ্ঠ উদাহরণ।
এ সময় উপস্থিত ছিলেন ও প্রেস রিলিজে স্বাক্ষর করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান।
নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম কাইযূমের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাদেক, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বীরু, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া লিটন, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আফতাব উদ্দিন ভূঁইয়া , রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঁইয়া, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, নরসিংদী জেলা শ্রমিকলীগের সাবেক আহ্বায়ক, প্যানেল মেয়র মোঃ রিপন সরকারবেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বাচ্চু, মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন আজাদ, চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান, চিনিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভূঁইয়া রুপম, হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউসুফ খান পিন্টু, হাজীপুর ইউনিয়ন আওয়ামীলগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, শিলমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ বাকির, মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে বলেন, আগামী সাত দিনের মধ্যে মামলার বাদীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সত্য ঘটনা উদ্ঘাটন করার জন্য দাবি জানানো হয় ।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ