ইরফানুর রহমান মারুফ, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি::
ইকবাল হোসেন হাওলাদার সারাজীবন সংগ্রাম করেছেন দারিদ্র্যের বিরুদ্ধে। এই সংগ্রামে নিজে যেমন জয়ী হয়েছেন, তেমনি অন্যদের দারিদ্র্যের কশাঘাত থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন। সবার কাছে তিনি এখন গরিবের বন্ধু হিসেবে পরিচিত। আলিপুরের খলিসাখালী গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন, তিনি ছোটবেলা থেকেই জীবনের সাথে সংগ্রাম করে বড় হয়েছেন।তিনি বাংলাদেশের অন্যতম একজন ঠিকাদার, বিভিন্ন জেলায় তিনি কাজ করেছেন, এবং বর্তমানে ও কাজ করেছেন। ঠিকাদারি কাজের পাশাপাশি মানুষের ভালোবাসায় রাজনীতিতে ঢুকে পড়েন। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তার কাজ, অসহায় মানুষ গুলো বিপদে পরলেই ছুটে আসে তার কাছে,যারা আসে তারা কখনোই খালি হাতে ফিরে আসে নি। তারপর ধীরে ধীরে তার জনসমর্থন বাড়তে থাকে।
ইকবাল হোসেন হাওলাদার দশমিনা উপজেলা পরিষদ ২০১৯ অংশগ্রহণ করেন,তার প্রতিক ছিল টেলিফোন। তার জনসমর্থন সবার থেকে আলাদা,কারন সবাই তার ভালোবাসায় মুগ্ধ হয়ে তার হয়ে কাছ করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিনিধি ছিল ৬ জন তবে তবে তিনি যেকোনো কারণে বিজয়ী হতে পারেননি, দ্বিতীয় হয়েছিল।
#নৌকা –১১৩৪২ ভোট
#টেলিফোন –৯২৫৩ ভোট
#কাপ পিরিচ–৯০৮১ ভোট
#আনারস — ৬৫৪০ ভোট
#ঘোড়া — ৪৭৩৫ ভোট
#দোয়াত কলম –৩০৫২ ভোট
তারপর ও থেমে থাকেনি তিনি। তার কথা হচ্ছে ততদিন বেঁচে আছি মানুষের সেবা করে যাব।


