সব
facebook apsnews24.com
ব্যাখ্যা অপব্যাখ্যা - APSNews24.Com

ব্যাখ্যা অপব্যাখ্যা

ব্যাখ্যা অপব্যাখ্যা

মোঃ আনিসুর রহমান আগুন

ওরে ও মূক-মূর্খের দল,
আছে কি তোদের কোরানের দখল!
তোরা আস্ত শয়তান মুখোশ নকল।
ওরে ও মূর্খ জাতি,
নিভেছে তোদের ভাতি,
পাবে না সঙ্গী-সাথী।
মরবি খোদার শাপে,
বাঁচাবে না কোন বাপে,
ধ্বংস হবি নিজের পাপে।
ওরে ও মূর্খ মানব,
নিজেকে ভাবিস দানব,
আঁধারে তোর আচ্ছন্ন কালব।
কেন করিস ধর্মের দুশমনি,
তোদের মাথায় বিষ ফণী,
তোরাই ত হলি অশনি।
ওরে ও লেবাসধারী,
তোরা খোদার দেয়া বিধান ছাড়ি,
কেন কিতাব পড়িস গাড়ি গাড়ি!
তোরা ব্যাখ্যার কর অপব্যাখ্যা,
নেই তোদের শেষ রক্ষা,
তোরাই জাতির যক্ষা।
ওরে ও পন্ডিত মশাই,
যেখানে রয়েছে ভাই ভাই,
তোরা কেন করিস ঠাই ঠাই।
তোদের এক ধর্মে ভিন্ন মত,
কেন একি মাঝির শত পথ!
তোরা সত্যকে করেছিস বধ।
ওরে ও মূক- মাফী,
তোরা কি আমারে জানাবি!
রাসুল ছিল কোন মাজহাবী!
ওরে ও পেটুক ফতোয়াবাজ,
নিজেকে ভাবিস সমাজের রাজ,
আর কার গলায় পরাস তাজ!
জানিস কি আইনের কষা!
নাকি সব দশের দশা!
তোরা ত রক্ত খেকো মশা।
ওরে ও কিতাবধারী,
করবি কত গাড়ি বাড়ি,
যাবে না কি এসব ছাড়ি!
ওরে ও চুনের খুটি,
আর কত লইবে লুটিপুটি!
এখন যে তোদের হইবে ছুটি।
বাজাস তোরা বিষের বাঁশি,
সেই সুরেলা – সর্বনাশী,
মরছে কত হাসিহাসি!
ওরে ও ভন্ড বাবা!
আমারে ভাবিস হাবা,
না রে না মারব থাবা।
তোরা কিতাব বহনকারী গাধা,
সত্য কাজে দিস বাঁধা,
আসছে রে তোদের আসছে দাদা।
(অসমাপ্ত)
(উৎস্বর্গ- ফেরদৌসী রহমান। রচনার তারিখ ০১/০৯/২০২০ ইং। রাত ১১ টা হতে ১২টা)

মোঃ আনিসুর রহমান আগুন
কবি ও সাংবাদিক

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ