সব
facebook apsnews24.com
তুরস্কে ১২ বাংলাদেশি আটক - APSNews24.Com

তুরস্কে ১২ বাংলাদেশি আটক

তুরস্কে ১২ বাংলাদেশি আটক

তুরস্কের পূর্বাঞ্চলের প্রদেশ ভান থেকে শনিবার ১২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এদিন মোট ৬৫ অভিবাসীকে আটক করা হয়।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বাংলাদেশিদের ‘অনিয়মিত অভিবাসী’ হিসেবে পরিচয় করানো হয়েছে। পুলিশের দাবি তারা সবাই অবৈধভাবে সীমান্ত পার হয়েছেন।

সাধারণত অল্পবয়সী, স্বল্প শিক্ষিত এবং বেকারদের ‘অনিয়মিত অভিবাসী’ বলা হয়।

প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর বিবৃতিতে জানিয়েছে, ইপেক্যোলু জেলায় সন্দেহজনক একটি মিনিবাসকে চ্যালেঞ্জ করার পর অভিবাসীদের আটক করা হয়।

১৫ জন ধারণ ক্ষমতার বাসটিতে ১২ বাংলাদেশির পাশাপাশি আফগানিস্তানের নাগরিক ছিলেন ২৪ জন, পাকিস্তানের ২০ জন, সিরিয়ার সাতজন এবং মিয়ানমারের দুই জন!

বাসচালককে এম.জি হিসেবে পরিচয় করানো হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়েছে প্রশাসন।

আটক প্রবাসীদের প্রাদেশিক অভিবাসন অধিদপ্তরের একটি ভবনে রাখা হয়েছে।

ইউরোপে যাওয়ার স্বপ্নে গত কয়েক বছরে শতশত অনিয়মিত অভিবাসী তুরস্কে প্রবেশ করে ধরা পড়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালেই আটক হন আড়াই লাখের বেশি মানুষ। এই সংখ্যা এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখে গিয়ে ঠেকেছে!

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

ভারতে কৃষি আইন স্থগিত বহাল সুপ্রিম কোর্টে, কমিটি গঠন

ভারতে কৃষি আইন স্থগিত বহাল সুপ্রিম কোর্টে, কমিটি গঠন

বাইডেনের শপথ ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

বাইডেনের শপথ ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

‘দেখার কেউ নেই’ বলে বয়োবৃদ্ধ দম্পতির আত্মহত্যা!

‘দেখার কেউ নেই’ বলে বয়োবৃদ্ধ দম্পতির আত্মহত্যা!

ট্রাম্পকে অভিশংসনে ‘সম্মিলিত’ আক্রমণের ঘোষণা

ট্রাম্পকে অভিশংসনে ‘সম্মিলিত’ আক্রমণের ঘোষণা

মানবপাচার: মার্কিন আদালতে বাংলাদেশিকে কারাদণ্ড

মানবপাচার: মার্কিন আদালতে বাংলাদেশিকে কারাদণ্ড

ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু সোমবার

ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু সোমবার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ