মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলায় ৪ জন আহত।
গত শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের মৃত গেন্ধলা শেখের ছেলে আবু বক্কর ছিদ্দিক, ছবিয়াল হক ও আবু বক্করের ছেলে মেহেরুল ইসলাম এবং মাইদুল ইসলাম ভাজন ব্যাপারীর হাটখোলা নামক মসজিদে জুম্মার নামাজ পড়তে যায়। নামায শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ একই গ্রামের আবুল হোসেনের ছেলে হযরত আলী ও তার লোক জন হঠাৎ তাদের উপরে লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে আবু বক্কর ছিদ্দিক (৬০), ছবিয়াল হক (৫৭),মেহেরুল ইসলাম(৩৫) ও মাইদুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
আবু বক্কর ছিদ্দিকের অবস্থা খারাপ হলে তাকে তাৎক্ষণিক ভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়। পরদিন বাকি ৩ জনকেও একই হাসপাতালে রেফাড করা হয়। এনিয়ে আবু বক্কর ছিদ্দিক বাদি হয়ে থানায় মামলা করেছেন।
মামলার আইও সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজার সাথে কথা হলে তিনি জানান, এনিয়ে উভয় পক্ষের মামলা আমার কাছে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে সব জানা যাবে।
উল্লেখ্য-২০১৬ সালের ১২ নভেম্বর জমি দখলকে কেন্দ্র করে হযরত আলী অপকৌশল প্রয়োগ করে আবু বক্করের এক ভাতিজা ও ভাতিজী কে কারেন্ট শক দিয়ে হত্যা করে এবং ৪জন আহত হন। এঘটনায় আবু বক্কর বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারধীন রয়েছে।


